• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গলাচিপায় হত দরিদ্র নারীদের মাঝে গরু বিতরণ

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ১৬:৪৩ অপরাহ্ণ
গলাচিপায় হত দরিদ্র নারীদের মাঝে গরু বিতরণ

ইশরাত মাসুদ, গলাচিপা ॥

গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম গলাচিপা ব্র্যাক অফিস পরিদর্শন এবং অতি দারিদ্র বিমোচন কর্মসূচির আলোকে বেসরকারি সংস্থা ব্র্যাক গলাচিপা কার্যালয়ে ক্ষুদ্র দরিদ্র কৃষক পরিবারের ৫ জন নারীকে বিনামূল্যে আর্থিক ভাবে উন্নতির লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ করেন।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ব্র্যাক অফিস পরিদর্শন এবং ব্র্যাক কর্মকর্তা, মাঠ কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের পটুয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, ব্র্যাকের গলাচিপা এলাকা ব্যবস্থাপক মো. ফারুক হুসাইন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স এর পরিতোষ কুমার বিশ্বাস, ব্র্যাক (দাবি) এর শাখা ব্যবস্থাপন মো. জাহিদ হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির শাখা ব্যবস্থাপক মু. ফিরোজ আলম, ব্র্যাক গলাচিপা শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ফোরকান আলী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির বুদ্ধদেব হাওলাদার ও ব্র্যাক আইন সহায়ক কর্মকর্তা উম্মে জহুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মত বিনিময়ের পরে ব্র্যাক কার্যালয়ের সম্মুখে গলাচিপা রতনদী তালতলী ইউনিয়নের ৪ জন অতি দরিদ্র নারী ও পানপট্টি ইউনিয়নের ১ জন অতি দরিদ্র নারীর মাঝে ৫টি গরু উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম এর মাধ্যমে বিতরণ করা হয়।

উল্লেখ্য ব্র্যাক এই কর্মসূচির আলোকে ২০১৯ সালে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়ন আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করার লক্ষে ২শত ৪৩জনকে গাভী গরু ও গরু, খোয়ার তৈরির জন্য টিন বিতরণ করা হয়েছে বলে ব্র্যাক সূত্রে জানা যায়। ইউএনও’র সাথে মত বিনিময় কালে ব্র্যাক অফিসে কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগীরা অংশ নেয়।