তালতলী প্রতিনিধি ॥
বরগুনার তালতলীতে দীর্ঘ ১৯ বছর পর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ কামরুল আহসান মহারাজ ও সাধারন সম্পাদক সাহাবউদ্দিন সাবুর স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের কথা জানান।
কমিটি ঘোষনা উপলক্ষে শুক্রবার তালতলী উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তালতলী উপজেলা প্রেসক্লাব সভাপতি মুঃ আঃ মোতালিব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা যুবলীগের সভাপতি এ্যাড: কামরুল আহসান মহারাজ , সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাবু, নবগঠিত কমিটির আহবায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, যুগ্ম আহবায়ক শামীম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন রাসেল, সদস্য মোঃরাশেদ আহম্মেদ ও আলমামুনপ্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে এ্যাডঃ শহিদুল ইসলাম, মোঃ বীর বাহাদুর, মোঃ ইমরান মৃধা, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ গোলাম সরোয়ার, মোঃ সিরাজুল ইসলাম শাহীন উপস্থিত ছিলেন।