আরশাদ মামুন লালমোহন ॥
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি মিলেছে। পিতা মুজিবের আর্দশে জননেত্রী শেখ হাসিনা স্বাধীন দেশকে ডিজিটাল বাংলাদেশ রুপান্তর করেছেন। এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জন্য মধ্যাহ্ন ভোজের পূর্ববর্তী ভোলা জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমদের নিয়ে দোয়া মাহফিল ও মোনাজাতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ জেলা উপজেলার সকল নেতাকর্মী সাধারন জনগন উপস্থিত ছিলেন।