• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ২১:৪৩ অপরাহ্ণ
বরিশালে নদী থেকে তরুণীর লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়ারচর সংলগ্ন পান্ডব নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মরদেহটি ২০ থেকে ২২ বছরের এক তরুণীর। তার পরিচয় জানান চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।