আকতারুল ইসলাম আকাশঃ
ছেলে ধরা, কল্লা কাটা গুজবে আতঙ্ক সারাদেশ। আর এই গুজবে কর্ণপাত না দিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসার পর থেকে সারাদেশে রাস্তায় রাস্তায় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে ঘুরে মাইকিং ও লিফলেট বিতরণ করে সতর্ক করছেন পুলিশ বাহিনী। তার ই ধারাবাহিকতায় ভোলায়ও ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনির মত ঘটনা বন্ধের লক্ষে ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশক্রমে মঙ্গলবার ও বুধবার ভোলার নতুন বাজার ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গুজব ও গণপিটুনি সহ ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক এবং জঙ্গিবাদ সংক্রান্তে সচেতনতামূলক সভা করেন।
এ সভায় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ বলেন এই ধরনের ছেলেধরা গুজবে আপনারা কান দিবেন না। এটা ভূয়া এবং ভিত্তিহীন একটা সংবাদ। যা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর মডেল থানার ওসি ছগির মিঞা, ইন্সপেক্টর (ট্রাফিক) ফয়সাল হোসেন, ডিবি ওসি মো. শহিদুল ইসলাম সহ পুলিশের সদস্য ও বিভিন্ন পেশার লোকজন।
এসময় তারা বলেন, গলাকাটা গুজবে আইন নিজের হাতে তুলে নিবেন না। সন্দেহভাজন ব্যক্তিদের আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কাছে সোপর্দ করে দিবেন।