বরিশালের মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন নামের ষাটোর্ধ বৃদ্ধর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জসিম উদ্দিন (৬৫) মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর গ্রামের মৃত নবাব দফাদারের ছেলে। শুক্রবার সকালে সে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
নিহতের স্বজনরা জানান, জসিম উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মুলাদী যাচ্ছিলো। পথিমধ্যে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী সুপারী গাছের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত জসিম উদ্দিনকে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
এখানে ভর্তি’র ১৫ মিনিটের মাথায় চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।