• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

শের-ই-বাংলা মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মে ৯, ২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
শের-ই-বাংলা মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ৩১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশুর হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ২৮ জন হাম হাম রোগে আক্রান্ত সন্দেহে মারা গেছে।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডাক্তার লোকমান হাকিম।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন পটুয়াখালী সদরের মোহাম্মাদউল্লাহ (১০ মাস)। অপরজন একই জেলার আয়শা (৭ মাস)। তারা দুজনই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয় বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন। বিভাগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের।