• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১৪:২২ অপরাহ্ণ
বরিশালে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে হিট স্ট্রোকে মর্মান্তিকভাবে মারা গেছেন আবু হোসেন শিকদার (৫৮)। তিনি সদর উপজেলার বেলতলা এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় গৌরনদীর সাউদের খাল ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।

পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।