• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে হাম আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬, ১৯:১৭ অপরাহ্ণ
বরিশালে হাম আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ হামে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) বেলা পৌনে ১১টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। দুইজনের একজনও হামের টিকা নেওয়া ছিলনা।

মৃত দুই শিশুরা হলো-বরগুনার তালতলী উপজেলার কুকুয়া গ্রামের মো. ইমরানের সাত মাসের মেয়ে ইয়ামনি এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের ফারুক হাওলাদারের দুই বছর বয়সের ছেলে মাহি। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।