• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে নদীতে মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বরিশালে নদীতে মানসিক ভারসাম্যহীনের মরদেহ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: বরিশালের কড়াই নদী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার  করল পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকালে বরিশাল সদর উপজেলার রাজারচর সংলগ্ন নদীটি থেকে দেহটি উদ্ধার করা হয়।

মৃতের নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানালেন, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সবুজ হাওলাদার। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াই নদীর রাজার চর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটিতে কোনো ধরণের আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করলেন ওসি।