হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বীকে ৮৮ হাজার ৬৩৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
অন্যদিকে কাঙ্খিত ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে চার এমপি প্রার্থীর। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ৫৫০, তার মধ্যে বৈধ ভোট দুই লাখ ১২ হাজার ১৫৩।
বাতিলকৃত ভোট ৫ হাজার ৭৪৮, কাস্টিং ভোটের আট ভাগের একভাগের চেয়ে কম ভোট পাওয়ায় চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত বাজেয়াপ্ত এমপি প্রার্থী যারা মাওলান মোসলেহ উদ্দিন (হাতপাখা) ৭ হাজার ২৫৫ ভোট, মাওলান কামাল উদ্দিন (লাঙ্গল) ৭৮৯ ভোট, অ্যাডভোকেট রহমত উল্যাহ সেলিম (হেলিকপ্টার) ৫০৮ ভোট, তৈয়বুর রহমান আতিক (ট্রাক) ২৬০ ভোট পেয়েছে।
এ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত বিডিপির প্রার্থী মুহা: নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থী মাও. কামাল হোসেন গত ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করেন। সে সময়ও তিনি জামানত হারান।