• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আমতলী প্রতিনিধি॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে নির্দিষ্ট মাত্রায় ভোট না পাওয়ায় জাতীয় পার্টি (জেপি) ও খেলাফত মজলিসসহ দুই প্রার্থী জামানত হারাচ্ছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে সাড়ে ১২ ভাগ না পাওয়ায় তাদেও জামানত হারাচ্ছে। বরগুনা -১ আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোল বাংলাদেশ হাতপাখা প্রতিকের মো. অলি উল্লাহ, বিএনপির ধানের শীষ প্রতিকের মো. নজরুল ইসলাম মোল্লা, খেলাফত মজলিশ এর দেওয়াল ঘড়ি প্রতিকের মো. জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতিকের মো. জামাল হোসাইন।

বরগুনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জহানা গেছে, বরগুনা জেলায় দুটি আসন রয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনে রয়েছে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা।

তিন উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫লক্ষ ১৯ হাজার ৪শ’ ৫৯জন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২লক্ষ ৮৮ হাজার ৪শ’ ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর মধ্যে ৪ হাজার ৮শ’ ২টি ভোট বাতিল হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী অর্জিত ভোটের সাড়ে ১২ ভাগ ভোট হিসেবে ২৩ হাজার ৫শ’ ৩৯ ভোট পাওয়ার কথা।

নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. অলি উল্লাহ ১লক্ষ ৪০ হাজার ২শ’ ৯১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মো. নজরুল ইসলাম মোল্লা। তার প্রাপ্ত ভোট ১লক্ষ ৩৬ হাজার, ১শ’ ৪৫। ১২ ফেব্রুয়ারি ঘোষিত ফল অনুযায়ী খেলাফত মজলিশের দেওয়াল ঘড়ি প্রতিকের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন ভোট পেয়েছেন ৬হাজার ২শ’ ৩২ ভোট।

জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতিকের মো. জামাল হোসাইন ৯শ’ ৮১ ভোট পেয়েছেন। নির্দিষ্ট পরিমান ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।