• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৮:০৯ অপরাহ্ণ
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ধানের শীষের সমর্থককে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেওয়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়ি পেটা করা হয়েছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া বাজারে।

স্থানীয়রা জানিয়েছেন, বরিশাল-১ আসনের ধানের শীষ মার্কার সমর্থক মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মনির ফকির একই দলের বেল্লাল খানকে ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরকে তুলে নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বেল্লাল ও তার লোকজনে। স্থানীয়রা গুরুত্ববস্থায় মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতা মনির ফকির অভিযোগ করে বলেন, মিথ্যে অভিযোগে আমাকে তুলে নিয়ে হাতুরি পেটা করেছে বেল্লাল ও তার সহযোগীরা। আমি এ ঘটনার বিচার চাই।

তবে মনির ফকিরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বেল্লাল খান বলেন, হামলার সাথে আমি জড়িত নই। আমাকে ফাঁসানো হচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।