• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পায়রা বন্দরের কাছে সাটার সিট ধসে নিহত ১, আহত ৩

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৯:২২ অপরাহ্ণ
পায়রা বন্দরের কাছে সাটার সিট ধসে নিহত ১, আহত ৩

তানজিল জামান জয়,কলাপাড়া॥পায়রা বন্দরের কাছে সাটার সিট ধসে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে পায়রা বন্দর টার্মিনাল সংলগ্ন চিংগড়িয়া এলাকায় নবনির্মাণাধীন একটি ব্রিজের নির্মাণকাজ চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজের সময় হঠাৎ সাটার সিট ধসে পড়লে ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম রাসেল (২৭)। তিনি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শাহ আলম।

পারিবারিক সূত্র জানায়, রাসেল মাত্র ছয় মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুর্ঘটনায় আহত অপর তিন শ্রমিককে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন।