• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে মুখে কালো কাপড় বেধে নারীদের মৌন মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
বরিশালে মুখে কালো কাপড় বেধে নারীদের মৌন মিছিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ কর্মজীবী নারীদের বিরুদ্ধে কটুক্তি করায় বরিশালে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করছে মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা পরিষদের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড থেকে এ মৌন মিছিল বের করা হয়। এর আগে মানববন্ধন করেন তারা।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক নেতাদের কর্মজীবী নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য অত্যন্ত নিন্দাজনক। তার এর তীব্র নিন্দা জানান। একই সঙ্গে যারা এই বক্তব্য দিয়েছে তাদের শাস্তির দাবি জানানো হয়। পরে মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ অন্যান্যরা।