বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল : ভোলার বোরহানউদ্দিন পৌরসভার প্রয়াত মেয়র ও পৌর বিএনপির সভাপতি, বরিশালের অনলাইন সংবাদমাধ্যম বরিশাল পোস্ট এর প্রয়াত প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ভোলা–২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালানো হয়েছে।
বুধবার বোরহানউদ্দিন পৌরসভার বিভিন্ন এলাকায় এই গণসংযোগে নেতৃত্ব দেন সাইদুর রহমান মিলন মিয়া স্মৃতি পরিষদের সভাপতি মেহেদী হাসান সাগর।
এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর বলেন, “ভোলা–২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। আমি বিশ্বাস করি, এই আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছি এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।”
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।