• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

পটুয়াখালীর জেল হাজতে চিকিৎসাধীন আ’লীগ নেতার মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
পটুয়াখালীর জেল হাজতে চিকিৎসাধীন আ’লীগ নেতার মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলাপাড়া থানার পুলিশ তাকে গত ১৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়। এরপর বাবুল জেল হাজতে থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।