• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়

বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৬:৪৩ অপরাহ্ণ
বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পুর ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব।

এক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকরী সংসদের নেতৃবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন- তুচ্ছ বিষয় নিয়ে দু’জন পেশাদার সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীরা যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

আমরা এই ঘটনার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পেশাদার সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।