• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ইলিশ রাখার দায়ে যুবককে ৫ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯, ১৭:৪৩ অপরাহ্ণ
বরিশালে ইলিশ রাখার দায়ে যুবককে ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়।

এসময় ৪৯ পিচ ইলিশ মাছসহ একজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।

আটককৃত হলেন মোঃ জাকির হোসেন জাহিদ।

নৌ-থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মা ইলিশ রক্ষায় নিরালস ভাবে কাজ করে যাচ্ছে নৌ-পুলিশ।

এরই ধারাবাহিকতায় সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।

জব্দকৃত মাছ দুস্তদের মাঝে বিতরন করা হয় ও আটককৃতকে ৫ হাজার টাকা জরিমানা করা জয়।