• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ইয়াবাসহ সাংবাদিক আটক

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০১৯, ২৩:০৪ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ সাংবাদিক আটক

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা এলাকা থেকে ৫ পিচ ইয়াবাসহ এক সাংবাদিককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

জানা গেছে, বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার কস্তুরী রেস্তরার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান দেয়। এসময় শরীফুল ইসলাম তুহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাসী করে ৫ পিচ ইয়াবা এবং বিভিন্ন পত্রিকার বেশ কয়েকটি কার্ড পাওয়া যায়। এয়ারপোর্ট থানার এসআই মাইনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আজ শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আটক করা হয়। আরো জানা গেছে তুহিন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনে পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন।

এবিষয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি।