• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি

রাতে বিয়েতে নাচ-গান, সকালে মিলল এইচএসসি পরীক্ষার্থীর লাশ

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০১৯, ১৪:১৭ অপরাহ্ণ
রাতে বিয়েতে নাচ-গান, সকালে মিলল এইচএসসি পরীক্ষার্থীর লাশ

মাদারীপুরের কালকিনিতে জুথি শেখ (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ফাঁস দেয়া অবস্থায় ওই ছাত্রীর ঝুলন্ত লাশ তার নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। জুথি শেখ উপজেলার ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ পর্যন্ত সে ৬টি পরীক্ষাও দিয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার এলাকার বেতবাড়ি গ্রামের দেলোয়ার শেখের কলেজপড়ুয়া মেয়ে জুথি বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে নাচ-গান শেষে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার রুমের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় তার বাড়ির লোকজন।

খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, জুথির মৃত্যুর ঘটনাটা আসলে খুবই রহস্যজনক। এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।