• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২৩

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ১৪:০৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযানে ১২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও মাদক সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসা ও সেবানের অভিযোগে ৩৪জন গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয় ১০৩ পিচ ইয়াবা। শিবগঞ্জ থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অনুরূপ অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ২৯৯ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে ২৬ জন। উদ্ধার করা হয়েছে ৪৩ বোতল ফেনসিডিল। নাচোল থানা পুলিশের অভিযানে ২০জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩ পিচ ইয়াবা। ভোলাহাট থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২১ পিচ ইয়াবাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা টি.এম. মোজাহিদুল ইসলাম জানান, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।