• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে মাদক ব্যাবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৮:৩৮ অপরাহ্ণ
চরফ্যাশনে মাদক ব্যাবসায়ী গ্রেফতার

চরফ্যাশন প্রতিনিধি ॥ “জঙ্গী মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” বাংলাদেশ পুলিশের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলার চরফ্যাশন থানা এলাকায় অবৈধ মাদকের উৎপাদন ও সরবরাহ বন্ধ, মাদক পাচার ও চোরাচালান রোধ এবং মাদক অপব্যবহার রোধকল্পে অফিসার ইনচার্জ চরফ্যাশন থানা ওসির তত্ত্বাবধানে উপ-পুলিশ পরির্দক (এস.আই) মোঃ পনির খান সঙ্গীয় ফোর্সের নিয়ে অভিযান চালায়।

এতে সোমবার সন্ধ্যায় পৌর সভার ৭নং ওয়ার্ডের পূর্ব মাদ্রাজ গ্রামের মোঃ বাছেদ মৌলভীর ছেলে রাকিবুল (২২)কে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

থানার পুলিশ বাদী হয়ে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-০৪ তারিখ-০৩/০৯/২০১৯ইং। তাকে মঙ্গরবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফীণ জানিয়েছেন।