বিডি ক্রাইম ডেস্কঃ এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন এলাকায় মোবাইলফোন বিস্ফোরনের ঘটনা দেখলেও এবার বরিশাল নগরীতে একটি মোবাইল ফোন বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
আজ (শুক্রবার) ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেনের বগুড়া রোডের বাসায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরিত মোবাইল ফোনটি ডাঃ বাকির হোসেরনের ছেলে সাদমান বাকির সাবাব’র। চার্জে লাগানো অবস্থায় xiaomi mi a1 ব্রান্ডের ওই ফোনটি বিস্ফোরিত হয় বলে বিডি ক্রাইমকে জানায় তিনি।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সকালে ডাঃ বাকির হোসেন তার ফেইসবুক ওয়ালে লিখেছেনঃ নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায় ,হঠাৎ কোন কিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে যেয়ে যা দেখলাম !!! আরও বড় দুর্ঘটনার থেকে আল্লাহ বাঁচিয়েছেন ৷ সুতরাং মোবাইল মনে হয় ছোটখাটো বিস্ফোরক!!!!
বার্তা সম্পাদনায়ঃ মজিবর রহমান নাহিদ।