• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কাউখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ১৫:০১ অপরাহ্ণ
কাউখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী প্রতিনিধি ॥

পিরোজপুরের কাউখালীতে মহিলা কলেজের সম্মুখ থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবসহ মোঃ শাকিল আহম্মেদ রুবেল (৩৮) ও মোঃ যুবরাজ মীর (২৫) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শাকিল আহম্মেদ রুবেল উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোঃ শাহাদাতের ছেলে এবং যুবরাজ মীর একই ইউনিয়নের চিরাপাড়া গ্রামের ছালেক মীরের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এএসআই মোঃ হিরন হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মহিলা কলেজের সম্মুখ থেকে তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৫১পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।