• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠির সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিআইজি

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১৩:৪৬ অপরাহ্ণ
ঝালকাঠির সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিআইজি

ঝালকাঠি প্রতিনিধি ॥
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির সুগন্ধা নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠির পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দুই মন দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। ঝালকাঠি জেলা পুলিশ এ কর্মসূচির আয়োজন করে।

এসময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েনসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্ত শেষে সক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি সফিকুল ইসলাম বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করে মাছের চাহিদা পূরণ করতে হবে। এ জন্য সাবাইকে নিজ নিজ বাড়ির পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের চাষ বাড়ানোর আহবান জানান তিনি।