• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চেতনানাশক ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ১৪:৫০ অপরাহ্ণ
চেতনানাশক ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ

বিডি ক্রাইম ডেস্ক ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিতার মা অভিযোগ করেন, সন্ধ্যার পর তার মেয়ে বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এ সময় আগে থেকে ওৎ পেতে ওই গ্রামের প্রিন্স, রাসেলসহ তিন জন তার মুখ চেপে তুলে নিয়ে যায়। সেখান থেকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরে ফেলে দেয়।

তবে এ সময় গ্রামের এক ব্যক্তি দেখে ফেললে ধর্ষকরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে মেয়েটির স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস বলেন, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্রিন্স হোসেন ও নয়ন হোসেনকে গ্রেফতার করেছে।