• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ১৯:০৬ অপরাহ্ণ
লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে একটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন শাপলা ব্রিক ফিল্ডস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এসময় ভাটায় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ০৬ ধারা ভঙ্গের অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।