• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রমজান, ১৪৪৭ হিজরি

মানুষকে ইফতার করাতে আর্থিক সহায়তা চাইলো ব্যারিস্টার ফুয়াদ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৫:২৯ অপরাহ্ণ
মানুষকে ইফতার করাতে আর্থিক সহায়তা চাইলো ব্যারিস্টার ফুয়াদ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ নিজের নির্বাচনী আসন বরিশাল-৩ এর প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় নিজের ফেসবুক পেজ থেকে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে এ সহায়তা চান তিনি।

তিনি বলেন, আমার বরিশাল -৩ আসনে ছয়শর অধিক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা রয়েছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে রমজান উপলক্ষ্য ন্যূনতম কিছু সহযোগিতা করতে।

পাচঁটা বড় নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে রমজান মাসের ইফতারের খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “রমজান মুবারাক। আসন্ন মাহে রমজানে ইফতারের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।

ব্যারিষ্টার ফুয়াদ তার ভিডিওতে আরও বলেছেন, “২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মানের লড়াইটা চলমান রাখা শত শত শহীদদের রেখে যাওয়া আমানত।

আসুন, সকলে মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি। ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার – ইনসাফ ও আজাদীর লড়াইটা চালিয়ে যাই।

এর আগে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী তহবিলে সহযোগীতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। তখন ৩৯ লাখ টাকার বেশি অনুদান পেয়েছিলেন বলে পরবর্তী পোস্টে জানিয়েছিলেন তিনি।