• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৫৩ অপরাহ্ণ
ভোলায় কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ই ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার শেরে-বাংলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়৷ আটককৃত মাদক কারবারীর নাম মো. কালাম হোসেন (৪৫)। তিনি উপজেলার পশ্চিম চরখালী গ্রামের বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও মাদক কারবারীকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷

কোস্টগার্ড জানায়, এ ধরণের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।