• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে বিএনপির পরাজিত প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
পিরোজপুরে বিএনপির পরাজিত প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি॥ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই রাজনৈতিক শিষ্টাচারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী।

নির্বাচিত হয়েই ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় মাসুদ সাঈদী।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মাসুদ সাঈদী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবে আমরা সবাই পিরোজপুরের সন্তান। পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানির সমস্যা সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’

তিনি বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।