• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৫০ অপরাহ্ণ
বরিশালে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের মেহেন্দিগঞ্জে রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক আলমগীর সরদার।

আলমগীর সরদার বলেন, উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের পশ্চিম সুলতানী গ্রামে তার একটি পুকুর রয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে দুষ্কৃতকারিরা পুকুরে বিষ প্রয়োগ করে । শনিবার সকালে আমি পুকুরে মাছ মরা দেখতে পাই। এতে প্রায় ৩ লাখ টাকার মাছ মারা গেছে।

ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতিবেশী বাদশা সরদার পুকুরটি লিজ নিতে চেয়ে পায়নি। সে থেকে নানাভাবে আমার ক্ষতির চেষ্ঠা করছে। এর আগেও সে আমার পুকুরের মাছ চুরি করে নিয়েছে। বিভিন্ন সময় সে আমাকে হুমকি দিয়েছিল। হয়তো সে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।

বাদশা সরদার বলেন, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ করা হচ্ছে। মাছ চুরির নাটক সাজিয়ে আমাকে ঘায়েল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মেহেন্দিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আলমগীর সরদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।