• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

৩ লাখ ফলোয়ারের নতুন মাইলফলকে ‘বরিশাল পোস্ট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০০:৪১ পূর্বাহ্ণ
৩ লাখ ফলোয়ারের নতুন মাইলফলকে ‘বরিশাল পোস্ট’

‘আমরা বরিশালের কথা বলি’ এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বরিশাল পোস্ট আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে।

২১ জানুয়ারি বরিশাল পোস্টের অফিশিয়াল ফেসবুক পেজে ফলোয়ার্স সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। বর্তমানে পেজটিতে যুক্ত রয়েছেন ৩ লাখ ৪১ হাজারের বেশি পাঠক-দর্শক।

 

স্বল্প সময়ের মধ্যেই সংবাদ পরিবেশনের ব্যতিক্রমী ধরন, তাৎক্ষণিক তথ্য উপস্থাপন এবং স্থানীয় মানুষের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরার কারণে বরিশাল পোস্ট বৃহত্তর বরিশালজুড়ে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এর আগে পেজটির পোস্টে মোট রিচ ছাড়িয়েছে কয়েক কোটি, যা স্থানীয় অনলাইন গণমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

 

জানা যায়, বরিশাল বিভাগের বস্তুনিষ্ঠ সংবাদ, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২১ সালে যাত্রা শুরু করে বরিশাল পোস্ট। স্থানীয় সমস্যা, উন্নয়ন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়মিতভাবে তুলে ধরার মাধ্যমে পাঠক-দর্শকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্ল্যাটফর্মটি।

 

বরিশাল পোস্টের সম্পাদক মজিবর রহমান নাহিদ বলেন, পাঠক-দর্শকের বিশ্বাস ও ভালোবাসাই বরিশাল পোস্টের সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসা আমাদের আরও দায়িত্বশীল করে তোলে। শুধু সংবাদ নয়, ভবিষ্যতে বরিশালের সব ধরনের বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

 

পাঠক-দর্শকের এই ব্যাপক সাড়া বরিশাল পোস্টের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে নতুন করে কাজ করার শক্তিও যোগাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে বরিশাল পোস্টের প্রকাশক ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম বলেন, এই অর্জন শুধু একটি সংখ্যার সাফল্য নয়, এটি আমাদের ওপর পাঠক-দর্শকের নির্ভরতার প্রতিফলন। বরিশালের মানুষের কথা বলার যে দায়িত্ব আমরা নিয়েছি, তা আরও সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সামনে প্রযুক্তিনির্ভর মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে বরিশাল পোস্টকে আরও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাঠক-দর্শকের এই বিপুল সাড়া বরিশাল পোস্টের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি স্থানীয় সাংবাদিকতায় আরও মানসম্মত কনটেন্ট উপস্থাপনের দায়িত্বও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।