• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯, ২১:৫৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মনিরুল ইসলাম বোরহানউদ্দিন ॥

ভোলা বোরহানউদ্দিন উপজেলার হাওলাদার মার্কেটে মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি । ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী ও স্থানীয়রা জানান মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২.৩০ মিনিটে হাওলাদার মার্কেটের গোমাংস ব্যবসায়ী আলম হঠাৎ দোকানের ভিতর থেকে আগুনের ধোয়া দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে দিলে স্থানীয় বাসিন্ধারা এগিয়ে এসে দোকানের ভিতরে আগুন দেখতে পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩টি প্রতিষ্ঠানের মালামাল পুরে একেবারে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ্য ব্যবসা প্রতিষ্ঠান আলিফ এন্টার প্রাইজের মালিক মো: জুয়েল জানান- তিনি বিভিন্ন কোম্পানীর ডিলারের ব্যবসা করেন। ধার দেনা করে প্রায় ২০ লক্ষ টাকার মাল মজুত ছিল। এখন তিনি প্রায় নি:শ্ব হয়ে গেছেন।

তিনি দেনার ভারে এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। অন্যদিকে ক্ষতিগ্রস্থ্য জাহানারা গার্মেন্টস এর মালিক মো: মাকসুদ জানান আগুনে তার দোকানের ৬/৭ লক্ষ টাকার পোশাক পুড়ে গেছে। আরেক ব্যবসায়ী রিয়াজ ইলেকট্রনিক্স এর মালিক মো: রিয়াজ তার প্রায় ৬ লক্ষ টাকা ইলেকট্রিক মালামাল পুড়ে গিয়ে এখন আমরা একেবারে নি:শ্ব হয়ে গেছি।

সামনে কি করে ব্যবসা দাড় করাবো তা নিয়ে হতাশার সাগরে ভাসছি।

ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা আরো অভিযোগ করে জানান, ফায়ার সার্ভিস কষ্ট করে আগুন নিয়ন্ত্রনে আনলেও তাদের ফোন করে না পাওয়াতে তাদেরকে মটর সাইকেল গিয়ে খবর দিয়ে আনাতে অনেক ক্ষতিগ্রস্থ্য হতে হয়েছি। তারা আরো অভিযোগ করেন বিদ্যুত অফিসকেও ফোন করে বিদ্যুৎ বন্ধ করতে না পাড়ার কারনে আমরা কাছে গিয়ে আগুন নিভাতে পারিনি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস অফিস প্রাথমিক তদন্তে বিদ্যুতের সর্ট সার্কিটের কারনে ঘটনা ঘটতে পারে বলে অনুমান করেন।