বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশালে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে “বরিশাল বিশ্ববিদ্যালয়” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
২০১২ সালে মাত্র ৪টি অনুষদের ৬টি বিভাগের ৪০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে দক্ষিণ বঙ্গের বাতিঘর নামে পরিচিত এ বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সংগীত ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন।