• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৯, ২০২৩, ১৫:০০ অপরাহ্ণ
বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। ৭ জুন থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ১০ জুনের মধ্যে বরিশাল সিটি নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা বাসনো শেষ হবে।

ক্যামেরা বসানো কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি কামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

আগামী শনিবারের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। রবিবার (১১ জুন) ট্রায়াল দেওয়া হবে।

 

শাহিন শরীফ বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা বসানো হবে।

এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে। 

বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন। 

প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।