• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ শ্রমিকদের

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ শ্রমিকদের

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চাকরি পুনর্বহাল করার দাবিতে বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেছে অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের শ্রমিক-কর্মচারীরা।
আজ শনিবার দুপুরে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সিএন্ডবি রোডে এই অবরোধ করে তারা।

এসময় তারা জানায়, গত ২৮ অক্টোবর ডাকযোগে তাদের চাকরি থেকে অবসানের নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকে কোম্পানিটির শ্রমিকরা চাকরি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে।

কিন্তু মালিক পক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।

অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানকৃত শ্রমিক- কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।