• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশাল নগরীতে শিশুকে বলৎকারের ঘটনায় মামলা

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯, ২০:২৬ অপরাহ্ণ
বরিশাল নগরীতে শিশুকে বলৎকারের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বলৎকারের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে ।

এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৫/১৩- ১০-২০১৯। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনসহ প্রচলিত আইনের ধারা অনুসারে মামলার বাদীর লিখিত অভিযোগ অনুসারে জানা যায় ১৪ বছরের পুত্র সোনালী পরিবহনের একটি গাড়িতে হেলপার হিসেবে কর্ম করে জীবিকা নির্বাহ করে আসছে।

 

ঘটনার দিন ১২ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বিআরটিসি পেট্রোল পাম্পের সামনে পূর্বপাশে সোনালী পরিবহনের গাড়ি যাত্রী নামিয়ে দিয়ে অপেক্ষা করছিল। ১৪ বছর বয়সী ছদ্মনাময় হেলপার গাড়ির মধ্যে অবস্থান করছিল।

 

হঠাৎ স্থানীয় ২৮ নং ওয়ার্ড মৃত হাসান আলী মোল্লার পুত্র লিয়াকত (৩৭) সোনালী পরিবহনের গাড়িতে উঠে কিশোরটিকে জাপটে ধরে কিশোরকে বলৎকার করে। এসময় কিশোরটি ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসলে কিশোরকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

উল্লেখ্য এ মামলার আসামি নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আল্লাহর ভরসা হোটেলের ম্যানেজারী করে।