বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সদর উপজেলার ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মারুফ আহম্মেদ নান্না ও তার পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে বরিশাল সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহম্মেদ নান্না পরিবার পরিজন নিয়ে টুংগীবাড়িয়া ইউনিয়নের নরকাঠি গ্রামে বসবাস করেন।
অদ্য রাত ২৪ মার্চ দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, তাদের পুরো ঘরে পেট্টোল ও কেরোসিন ঢেলে দিয়ে বাহির থেকে ঘরের দরজা জানালা আটকিয়ে আগুন দেয়া হয়।
আগুনের সূত্রপাত দেখে স্থানীয়রা ডাকচিৎকার দেয়। এসময় প্রাণে বাচতে ঘরের বাহিরে বের হতে চাই বের হতে না পেরে আরো স্ব-জোরে ডাকচিৎকার দিলে স্থানীরা এসে ঘরের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে।
ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান বন্দরথানা পুলিশের একটি টিম। তারা গিয়ে ঘরের পাশে থেকে ভরা ও আধাভরা পেট্টোল এবং কেরোসিনের বোতল উদ্ধার করে।
বন্দরথানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(তদন্ত) দেলোয়ার হোসেন জানান এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। তবে মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরো জানান, আমাদের অনুসন্ধান চলছে।