• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে স্বাক্ষীকে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫, ২১:৫৯ অপরাহ্ণ
বরিশালে স্বাক্ষীকে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার সোনালী পোল নামক স্থানে স্বাক্ষীকে নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছে বন্দরথানার ২ পুলিশ সদস্য।

আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষর্দশীরা। সূত্র জানা গেছে, একটি সিআর মামলার স্বাক্ষী প্রতাপ ঘোষ সেই স্বাক্ষীর নোটিশ নিয়ে তার কাছে যায় বন্দর থানা পুলিশের এএসআই দেলোয়ার ও কনেষ্টবল সালাম।

এসময় তাদের সাথে বাকবিতান্ডা শুরু করে প্রতাপ ঘোষ। এরই মধ্যে ঘটনাস্থলে হাজির হয় প্রতাপ ঘোষের ছেলে মিলন ঘোষ। তখন বাবা ছেলে মিলে হামলা চালায় পুলিশ সদস্যের উপর।

সূত্র আরো জানায়, পুলিশের উপর হামলাকারীর ভাইয়ের ছেলে পুলিশ সদস্য হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে বলে সূত্রটি নিশ্চিত করে।

এবিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এঘটনার কেউ আটক হয়নি বলেও নিশ্চিত করেন বন্দর থানা পুলিশের এই কর্মকর্তা।

এব্যাপারে সহকারী পুলিশ কমিশনার ( বন্দর ) মার্জিয়া রহমান জানান, আমরা প্রোপার ওয়েতে কাজ করছি। তিনি আরো জানান আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকে অভিযান চলমান রয়েছে।