• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে সুরভী-৮ লঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২০, ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ণ
বরিশালে সুরভী-৮ লঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার

সুরভী-৮ লঞ্চটি  ঢাকা থেকে ব‌রিশাল নদীবন্দ‌রে পৌঁছার পর শনিবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে কে‌বিন প‌রিদর্শন কর‌তে গি‌য়ে বিষয়‌টি প্রথম নজ‌রে আ‌সে এক স্টা‌ফের। তিনি বিষয়‌টি লঞ্চ কর্তৃপক্ষ‌কে জানায়। এরপর খবর দি‌লে পু‌লিশ এ‌সে মর‌দেহের সুরতহাল ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়।

নিহত গার্মেন্স কর্মীর নাম আখি আক্তার(২৯)। নারায়নগঞ্জের অনন্তা অ্যাপারেল্স লিমিটেডে চাকুরিরত আখি বাকেরগঞ্জের বড়পুইয়াউটা গ্রামের বজলু বেপারির মেয়ে।

লঞ্চের সুপারভাইজার মেসবাহ উ‌দ্দিন জানান, শুক্রবার (১৯ জুলাই) দিনগত রা‌তে ঢাকা থে‌কে নারী ও পুরুষ দুই যাত্রী ৬শ টাকা ভাড়ায় সুরভী-৮ ল‌ঞ্চের নিচ তলার পেছ‌নের দি‌কের স্টাফ কে‌বি‌নে ও‌ঠেন। ভো‌রে কে‌বিন চেক কর‌তে এ‌সে ওই কে‌বি‌নের দরজা বাই‌রে থে‌কে সিট‌কি‌নি দেওয়া দেখ‌তে পায় এক স্টাফ। প‌রে দরজা খু‌লে স্টাফরা ওই নারী যাত্রী‌কে শু‌য়ে থাক‌তে দে‌খে তাকে ডাকাডা‌কি ক‌রেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় স‌ন্দেহ হয় স্টাফ‌দের। প‌রে তারা লঞ্চ কর্তৃপক্ষ ও পু‌লি‌শে খবর দেয়।

নিহত আখির বাবা বজলু বেপারি জানান,আমার মেয়ে চাকরি করতো। তার একটি ছোট মেয়ে আছে। আমি এর বিচার চাই।

এ বিষ‌য়ে কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম জানান, মৃত নারীর স‌ঙ্গে থাকা পুরুষ যাত্রী পা‌লি‌য়ে‌ছেন । এ ব্যাপা‌রে তদন্ত ক‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।