• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে বেড়েছে সবজির দাম

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৫:৪৮ অপরাহ্ণ
বরিশালে বেড়েছে সবজির দাম

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে বেশ কিছুদিন সবজির দাম স্থিতিশীল থাকলেও এ সপ্তাহে বিভিন্ন সবজিতে ৫-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সব ধরনের সবজি কেজিপ্রতি ১০-৩৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে ৮৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৯০-১০০ টাকা বিক্রি হচ্ছে, শিম (কালো) গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, শিম সাদা গত সপ্তাহে ১০-১২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫ টাকা, ফুলকপি গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩৫ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, শসা গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬০-৬৫ টাকা, বেগুন গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, করলা গত সপ্তাহের দামে ৪০ টাকা, পেঁপে গত সপ্তাহের দামে ১৫-২০ টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০-৫০ টাকা, গাজর গত সপ্তাহে ২৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকা, কাঁচকলা ২০ টাকা ও লেবু ১৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।
নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জাগো নিউজকে জানান, এখন সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল রয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়।