শামীম আহমেদ ॥
টর্চারসেল বন্ধ করঃ বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা ও মহানগর শাখা।
আজ রবিবার (১৩ই) অক্টোবর সকাল ১১ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।
বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আঃ ছত্তার।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নৃপেন্দ্র নাথ বাড়ৈ,বরিশাল মহানগর সম্পাদক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকন,উপাধাক্ষ হারুনর রসিদ।