• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে বাস চাপায় নিহত ১

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১৯:২০ অপরাহ্ণ
বরিশালে বাস চাপায় নিহত ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ রশিদ খান পটুয়াখালি জেলার বাউফল পৌর এলাকার বাংলাবাজার মহল্লার মো. ছোবেদ আলি খানের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী অন্তরা পরিবহন থেকে আঃ রশিদ খান আশোকাঠি ফিলিং স্টেশনের সম্মুখে নেমে মহাসড়ক পারা হচ্ছিল।

এ সময় পিছন থেকে আসা দ্রুতগামী সেভেন স্টার পরিবহন তাকে চাপা দেয়। এতে পথচারী আঃ রশিদ খান গুরতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে গুরতর অবস্থায় আঃ রশিদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত সেভেন স্টার পরিবহন জব্দ করা হলেও বাসের চালক পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।