• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বরিশালে বজ্রসহ বৃষ্টি হচ্ছে!

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ণ
বরিশালে বজ্রসহ বৃষ্টি হচ্ছে!

অনলাইন ডেস্ক : বরিশালে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আজ সন্ধ্যা থেকেই আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন ছিলো রাত ৯টা থেকে হালকা বৃষ্টি হলেও ভোররাত ৫টার দিকে বজ্রসহ মুশলধারায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে ঈদের দিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বভাসে আরো বলা হয়েছে, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

 

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে