• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে নকল চিপস পুড়িয়ে সিলগালা কারখানা খুলে দিয়েছে ভ্রাম্যমান আদালত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৪:৪৪ অপরাহ্ণ
বরিশালে নকল চিপস পুড়িয়ে সিলগালা কারখানা খুলে দিয়েছে ভ্রাম্যমান আদালত

বিডি ক্রাইম ডেস্ক ॥

বরিশাল নগরীর পলাশপুর এলাকার সিলগালা করে দেয়া নকল চিপস তৈরির কারখানা খুলে দেয়া হয়েছে। এছাড়াও ওই কারখানা তৈরি প্রায় দুই হাজার প্যাকেট নকল চিপস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি খান মো. আব্দুল্লাহ আল মামুন’র নির্দেশে এসব পুড়িয়ে ফেলা হয়।

ওই অভিযানে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, এর আগে গত ২১ মে পলাশপুর এলাকারের ইসলামনগর এলাকার এম হোসেন গলিতে নকল চিপস তৈরীর কারখানায় ওই নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান করে। ওই সময় চিপস তৈরিকারী কারখানা মালিক মেনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. লিটন হাওলাদারকে এক বছরের কারাদন্ড দেয়া হয় । এছাড়াও কারাখানায় তৈরি করা এক হাজার ৯২০ প্যাকেট চিপস উদ্ধারের পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

তিনি আরো জানান, কারখানাটি খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক আদালতে মামলা দায়ের করেন। আদালত জব্দকৃত নকল চিপস পুড়িয়ে ধ্বংস করে কারাখানাটি খুলে দেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম খান মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে সিলগালা করা কারখানা খুলে দিয়ে জব্দকৃত চিপস প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী চিপস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।