• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে চলছে কালবৈশাখী ঝড়

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ০২:১৩ পূর্বাহ্ণ
বরিশালে চলছে কালবৈশাখী ঝড়

শাওন হাওলাদার ॥ বরিশালে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। শনিবার দিবাগত রাত ১টার দিকে এই ঝড় শুরু হয়।

 

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

 

শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। সারাদিন ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

 

পূবাভাসে বলা হয়, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সিলেট অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে৷ বিকাল বা সন্ধ্যার দিকে ঢাকায় কালবৈশাখী হতে পারে। এ ছাড়া সারাদিনে কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক বলেও জানান তিনি।

 

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। এ ছাড়া শ্রীমঙ্গলে ৬১, ডিমলায় ৫৬, তেতুলিয়ায় ২৪, রাজারহাটে ১৩, সৈয়দপুরে ১০, রংপুরে ৭, রাংগামাটিতে ২, সীতাকুণ্ডে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া গোপালগঞ্জে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।