• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১২:৫৮ অপরাহ্ণ
বরিশালে কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ “ মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ” এই বাণি নিয়ে বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে নগরের অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল নজরুল সঙ্গীত জোট এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

বরিশাল নজরুল সংগীত সংস্থার সভাপতি শান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, এছাড়া আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত গুণীজন ও বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার কেন্দ্রীয় সাধারন সম্পাদ খায়রুল আনাম শাকিল।

আলোচক হিসাবে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চল পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন,সাংস্কৃতিকজন ও প্রবীণ সাংবাদিক এ্যাড, এস.এম ইকবাল.বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশালের নজরুল সঙ্গীত জোট শাখার সদস্য বৃন্দ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে গভীরভাবে স্মরন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞব এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শামীম আহমেদ