বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে এ্যাডভোকেসি মিডিয়া ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর ক্লাব রোডে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বন্ধন সোসাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিএসডিপি) এর প্রকল্প অফিসার জাহিদ হাসান।
সার্ভে রিপোর্ট উপস্থাপন করেন, বন্ধন সোসাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিএসডিপি) এর ফিল্ড ফেসিলেটর মোঃ মামুন হাওলাদার।
উপস্থিত ছিলেন, উন্নয়ন সংগঠক সাকিলা ইসলাম, সোহানুর রহমান সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।