• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে ইয়াবাসহ র‌্যাবের হাতে বিক্রেতা আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ১৬:৫৫ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ র‌্যাবের হাতে বিক্রেতা আটক

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশালের গৌরনদী উপজেলা থেকে ৩৭৫ পিস ইয়াবাসহ ওলিদ (২৮) নামে এক মাদকবিক্রেতা আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১০ সে‌প্টেম্বর) র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গৌরনদী উপজেলার বাটাজোর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ওলিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওলিদ ওই এলাকারমৃত বাসাই পেয়াদার ছেলে।

এ ঘটনায় ওলিদের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।